ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪-এর চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৬ ০৮:০১:০৫
২৪-এর চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ২৪-এর চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ


জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্য, অন্যায় ও দুর্নীতিমুpক্ত বাংলাদেশ বিনির্মাণে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের এক ঐতিহাসিক মাইলফলক। এ চেতনাকে ধারণ করেই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ খালেদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, রাঙামাটি আসনের সংসদ সদস্যের প্রতিনিধি আবুল হাশেম, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া এবং রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল শিক্ষা হলো জনগণের অধিকার, ন্যায়বিচার, জবাবদিহিতা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। এ চেতনাকে বাস্তবে রূপ দিতে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।


তারা নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসতাৎপর্য তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন। সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ