ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই অভ্যুত্থান বুকে ধারন করে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৫ ২৩:১২:০০
জুলাই অভ্যুত্থান বুকে ধারন করে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে। জুলাই অভ্যুত্থান বুকে ধারন করে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে।
মুলাদী প্রতিনিধিঃ ৫ আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে মুলাদী উপজেলা প্রশাসন কর্তৃক জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম সরোয়ারের সভাপতিত্বে সকাল ১০:০০ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি পরাগ শাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, মুলাদী থানা তদন্ত অফিসার, মুলাদী উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডাঃ সৈয়দ ফজলে রাব্বি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী। রাজনৈতিক দলের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩৬ জুলাই স্মৃতি বহন করে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক শরীয়তুল্লাহ, সদস্য সচিব কাজী কামাল হোসেন, সিনিয়র যুগ্মআহবায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, পৌরসভা বিএনপির আহ্বায়ক এনামুল হক ইনু, সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, সিনিয়র যুগ্মআহবায়ক হাবিবুর রহমান সাবু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন পেশকার, এডভোকেট তরিকুল ইসলাম দিপু, প্রভাষক মনিরুজ্জামান মনির, কাজী ইকবাল হোসেন, শায়লা শারমিন মিমু, উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা আবু সালেহ, সহকারী সেক্রেটারি আব্দুল মোতালেব হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা সভাপতি এফএম মাইনুল ইসলাম, সেক্রেটার কারী আব্দুল বারি, উপজেলা কৃষকদল সভাপতি আব্দুস সালাম হাওলাদার, মুলাদী প্রেসক্লাব সাধারণ সম্পাদক রোকনুজ্জামান মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান হাওলাদার, পৌরসভা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম ঢালী, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুর রহমান টিটু, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনু হাওলাদার, উপজেলা ছাত্রদল আহবায় মহিউদ্দিন ঢালী, পৌরসভার ছাত্রদল আহবায়ক সোহানুর রহমান সোহান। বক্তারা রক্তাক্ত জুলাইয়ের স্মৃতি ধারণ করার জন্য সকলে অঙ্গীকার ব্যক্ত করেন। ১৭ বছরের ফ্যাসিবাদের অত্যাচার নির্যাতন জুলুমের শিকার হওয়া বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল কিংবা সাধারণ মানুষ এখনো শিওরে ওঠে। সেই জুলাই আগস্টের হত্যাকান্ড এখনো মানুষের হৃদয় ক্ষত হয়ে আছে। আর যেন ফ্যাসিবাদের আবির্ভাব এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতে না পারে সেজন্য সকলের প্রতি সকলে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। আলোচনা শেষে জুলাই আগস্ট সকল শহীদের প্রতি বিশেষ দোয়া মোনাজাত করা হয়। আর যারা পঙ্গুত্ববরণ করেছেন তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ