নাইক্ষ্যংছড়িতে ৫ই আগস্ট জুলাই অভ্যুত্থান স্মরণে এবং গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে ছাত্রশিবিরের কর্মসূচি অনুষ্ঠিত
নাইক্ষ্যংছড়িতে ৫ই আগস্ট জুলাই অভ্যুত্থান স্মরণে এবং গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে ছাত্রশিবিরের কর্মসূচি অনুষ্ঠিত
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঐতিহাসিক ৫ই আগস্ট জুলাই অভ্যুত্থান স্মরণে এবং গণভোটের রায় ও জুলাই সনদের বাস্তবায়নের দাবিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘অদম্য জুলাই-২০২৬’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট (বুধবার) সকাল ১১:৩০ মিনিটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে থানার মোড় ও নাইক্ষ্যংছড়ি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার সভাপতি মো: নুর ছাদেক-এর সভাপতিত্বে এবং উপজেলা অর্থ-সম্পাদক মো: আবুল মনসুর-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সাহিত্য সম্পাদক সাইফুল ইসলাম। এতে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার সেক্রেটারি মো: ছলিম উল্লাহ।
সমাবেশে বক্তারা ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, ছাত্র-জনতার অদম্য সাহসিকতায় অর্জিত এই বিপ্লবের চেতনাকে অক্ষুণ্ণ রাখতে হবে। জুলাই সনদের প্রতিটি দাবির বাস্তবায়ন এবং জনগণের গণভোটের রায়ের সঠিক প্রতিফলনের মাধ্যমেই একটি বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স