নেত্রকোনায় অবৈধ বালু উত্তোলনের সময় দুই নৌকার মাঝে চাপা পড়ে শ্রমিক নিহত
নেত্রকোনায় অবৈধ বালু উত্তোলনের সময় দুই নৌকার মাঝে চাপা পড়ে শ্রমিক নিহত
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মহাদেও নদে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুই নৌকার মাঝে চাপা পড়ে রিফাত (২০) নামে এক তরুণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের বরুয়াকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার গন্দিরগাঁও গ্রামের সেকুল মিয়ার ছেলে। জীবিকার তাগিদে তিনি ওই এলাকায় বালু শ্রমিকের কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বরুয়াকোনা এলাকায় পাশাপাশি থাকা দুটি নৌকায় বালু তোলার কাজ চলার সময় হঠাৎ দুই নৌকার মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন রিফাত। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানানহাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন বলেন, অবৈধ বালু উত্তোলন রোধে উপজেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স