আরাগ আনন্দপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
আরাগ আনন্দপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে জুলাই
মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার সদর পৌরসভার আরাগ আনন্দপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিদ্যালয়ে শোক র্যালি ও আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান এর পাশাপাশি রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন র্ধমীয় শিক্ষক ছলিমুউল্লাহ। শুভেচ্ছা বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন। আলোচনা সভায় প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুর রশিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাদের মোঃ মাহবুব, শামীমা আক্তার, হাসিনা আক্তার, জুলেখা বেগম, জোসনায়ারা বেগম, সেলিনা আক্তার, সাদিয়া আফরিন, অফিস সহকারি আতিকুর রহমান শামীম।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী শিক্ষক মোঃ কামরুজ্জামান ও মোহাম্মদ আব্দুল হান্নান। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোকপাত করেন। পরে রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স