ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটের হাতীবান্ধায় ১৩০ বোতল ফেয়ারডিলসহ একজন মাদক ব‌্যবসায়ী‌কে গ্রেফতার করেছে র‌্যাব-১৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৫ ১৩:১১:১৭
লালমনিরহাটের হাতীবান্ধায় ১৩০ বোতল ফেয়ারডিলসহ একজন মাদক ব‌্যবসায়ী‌কে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ লালমনিরহাটের হাতীবান্ধায় ১৩০ বোতল ফেয়ারডিলসহ একজন মাদক ব‌্যবসায়ী‌কে গ্রেফতার করেছে র‌্যাব-১৩
নিজস্ব প্রতিবেদক


লালমনিরহাটের হাতীবান্ধায় ১৩০ বোতল ফেয়ারডিলসহ একজন মাদক ব‌্যবসায়ী‌কে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। লালমনিরহাটের হাতীবান্ধা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৩০ বোতল ফেন্সিডিল সমজাতীয় কোডেইনসমৃদ্ধ মাদকদ্রব্য ফেয়ারডিলসহ ভোলা মিয়া (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।


গ্রেফতারকৃত মাদকব্যবসায়ী ভোলা মিয়া হাতীবান্ধা থানার আমঝোল গ্রামের মৃত হাবেলের ছেলে। ০৫ আগস্ট, ২০২৬ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর কোম্পানী, র‍্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল রাত ০২.৩০ ঘটিকার সময় লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন গোতামারি ইউনিয়নের আমঝোল গ্রামে একটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঐ গ্রামের ভোলা মিয়ার বসতবাড়িতে তল্লাশীকালে শয়ন কক্ষের ভেতর থেকে বিশেষ কায়দায় রক্ষিত ১৩০ বোতল ফেয়ারডিল জব্দ করা হয়। পাশাপাশি মাদক ব‌্যবসায়ী ভোলা মিয়াকে গ্রেফতার করা হয়। উক্ত ঘটনায় র‌্যাব বাদী হয়ে ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ