ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিঘলিয়ায় ট্রাক চাপায় তিনজন মোটর সাইকেল আরোহী নিহতের ঘটনায় মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক ট্রাক চালক তরিকুলকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৫ ১২:৪৯:১২
দিঘলিয়ায় ট্রাক চাপায় তিনজন মোটর সাইকেল আরোহী নিহতের ঘটনায় মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক ট্রাক চালক তরিকুলকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ দিঘলিয়ায় ট্রাক চাপায় তিনজন মোটর সাইকেল আরোহী নিহতের ঘটনায় মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক ট্রাক চালক তরিকুলকে গ্রেফতার করেছে র‍্যাব-৬
*নিজস্ব প্রতিবেদক দিঘলিয়ায় ট্রাক চাপায় তিনজন মোটর সাইকেল আরোহী নিহতের ঘটনায় মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক ট্রাক চালক তরিকুলকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ১। র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ২। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে র‍্যাব-৬, সিপিএসসি ও ঝিনাইদহ ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন নলডাঙা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনার দিঘলিয়ায় ট্রাক চাপায় তিনজন মোটর সাইকেল আরোহী নিহতের ঘটনায় ট্রাক চালক *তরিকুল ইসলাম (৪৬), পিতা: মনোয়ার হোসেন,* থানা: কালীগঞ্জ, জেলা: ঝিনাইদহকে গ্রেফতার করে। ৩। ঘটনা সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই ২০২৬ ইং তারিখ রাত ২১:৪৫ ঘটিকার সময় দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়নের ডোমরা দক্ষিণ গ্রামে পাকা সড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। উক্ত দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সিহাব শেখ (২৪), পিতা- মঞ্জিল শেখ, সাং- উথালি, কালিয়া, নড়াইল গুরুতর আহত হন। এছাড়া মোটর সাইকেলের অন্যান্য আরোহীর মধ্যে চালক *সিহাব শেখের স্ত্রী ফারজানা খাতুন (২২), শালিকা রুবিয়া খাতুন (১৬), এবং তার শিশু বাচ্চা মায়মুনা (০২)* ঘটনাস্থলেই নিহত হন। ৪। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ট্রাকটি ফেলে পালিয়ে গেলে বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। ৫। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ