কুড়িগ্রাম সরকারি কলেজে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনে নানা কর্মসূচি
কুড়িগ্রাম সরকারি কলেজে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনে নানা কর্মসূচি
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে কুড়িগ্রাম সরকারি কলেজে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ৫ আগস্ট কলেজ প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা এবং মোনাজাতের আয়োজন করা হয়েছে। কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে ৩ আগস্ট ২০২৬ তারিখে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। এতে কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ৫ আগস্ট সকাল ১০টায় কুড়িগ্রাম কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এতে কলেজ প্রশাসন, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন কমিটি-২০২৬’ এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেবেন। সকাল সাড়ে ১০টায় কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে সংশ্লিষ্ট কমিটি, কলেজ প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।
এরপর সকাল সাড়ে ১১টায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য’ বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে আবৃত্তি প্রতিযোগিতা। রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার স্থান সংশ্লিষ্ট কমিটি নির্ধারণ করবে। এ ছাড়া বাদ জোহর কলেজ মসজিদে জুলাই শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
এতে সংশ্লিষ্ট কমিটি, কলেজ প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী এবং মসজিদের পেশ ইমাম অংশ নেবেন। কুড়িগ্রাম সরকারি কলেজ প্রশাসন জানিয়েছে, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথভাবে পালনের লক্ষ্যে এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স