ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আ' লীগের চেয়ারম্যান মহিউদ্দিন মাতাব্বরের বিরুদ্ধে জমি দখল চেষ্টা ও মালিককে হত্যার হুমকির অভিযোগ


আপডেট সময় : ২০২৬-০৮-০৪ ২০:৩৩:০৫
আ' লীগের চেয়ারম্যান মহিউদ্দিন মাতাব্বরের বিরুদ্ধে জমি দখল চেষ্টা ও মালিককে হত্যার হুমকির অভিযোগ আ' লীগের চেয়ারম্যান মহিউদ্দিন মাতাব্বরের বিরুদ্ধে জমি দখল চেষ্টা ও মালিককে হত্যার হুমকির অভিযোগ

আশিকুর রহমান শান্ত 
ভোলা জেলা প্রতিনিধি: 


আওয়ামী লীগ নেতা ও চরসামাইয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মাতাব্বরের বিরুদ্ধে অন্যের জমি দখলের চেষ্টা ও জমির মালিক কে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ নিয়ে ভোলা সদর মডেল থানায় জমির মালিক ভুক্তভোগী জুয়েল মাতব্বর একটি জিডি করেন, যার জিডি নং ৮৭০। জিডির পরেও জমির মালিক কে নানাভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও ভুক্তভোগীর জমি দখলে নেওয়ার জন্য নানাভাবে পায়তারা চালাচ্ছে মহিউদ্দিন মাতব্বর ও তার ভাই মমিনুল ইসলামসহ অন্যান্যরা। তারই অংশ হিসেবে মহিউদ্দিন মাতব্বর জুলাই-আগস্ট এর মামলায় জেলে থাকা অবস্থায় তার ভাই মমিনুল ইসলামকে দিয়ে জুয়েল মাতব্বর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। যার মামলা নং সিআর ৩২৪ /২৬ ভোলা।

গত ২৭/৭/২৬ ইং তারিখে সকাল দশটার সময় মহিউদ্দিন মাতব্বর, পারভেজ মাতব্বর ও নুরুল হক মাতব্বরসহ ২০ থেকে ২৫ জন মিলে জুয়েল মাতব্বরের ভোগ দখলীয় সম্পত্তিতে থাকা পুকুরের মাছ ধরে নিয়ে যাওয়ার সময় জমির মালিক জুয়েল মাতব্বর তাদেরকে বাধা প্রদান করে। বাধা প্রদান করায় অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জুয়েল মাতব্বর কে আঘাত করার উদ্দেশ্যে এগিয়ে আসে। একপর্যায়ে জুয়েল মাতব্বর ডাকচিৎকার করিলে স্থানীয় স্থানীয় লোকজন ছুটে আসে। পরে স্থানীয় লোকজনের সামনেই জুয়েল মাতাব্বর কে প্রকাশ্যে খুন করার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তারা চলে যায়। 

নিজের ও পরিবারের নিরাপত্তা এবং নিজ মালিকানা জমি মহিউদ্দিন চেয়ারম্যান এর দখল চেষ্টা থেকে বাঁচানোর জন্য ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যার রিসিভ নং ১৯৮৭/২৬।

এ বিষয়ে অভিযুক্ত মহিউদ্দিন চেয়ারম্যান এর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে ঘটনার সাথে সম্পৃক্ত তার ছোট ভাই মমিনুল ইসলাম মাতব্বর এর সাথে যোগাযোগ করলে তিনি পুরো বিষয় গুলো মিথ্যা এবং বানোয়াট বলে দাবি করেন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ