ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ফুলবাড়ী উপলক্ষে আলোচনা সভা॥

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৪ ২০:১০:২৭
ফুলবাড়ীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ফুলবাড়ী উপলক্ষে আলোচনা সভা॥ ফুলবাড়ীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ফুলবাড়ী উপলক্ষে আলোচনা সভা॥
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি


দিনাজপুরের ফুলবাড়ীতে পূবালী ব্যাংক পিএলসি ফুলবাড়ী শাখার আয়োজনে ক্যাশলেস ফুলবাড়ী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতহয়েছে কিউআর কোড এর মাধ্যমে ক্যাশবিহীন ঝামেলা মুক্ত লেনদেন এর লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি ফুলবাড়ী শাখার আয়োজনে ৩ আগস্ট ফুলবাড়ী চৌধুরী মোড়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি ফুলবাড়ী শাখার ব্যবস্থাপক মোঃ মামুনুর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ছামিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আহসান হাবিব, বাংলাদেশ ব্যাংক রংপুর এর সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ জুবায়ের। অনুষ্ঠানে আয়োজকরা জানান বর্তমান আধুনিক বিশ্বে ক্যাশলেস লেনদেন একটি আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা,কিউআর কোর্ডের মাধ্যমে যে কোন লেনদেন করা যাবে। অনুষ্ঠানের বক্তারা ক্যাশলেস লেনদেনের প্রতি গ্রাহকদের উৎসাহ প্রদান করেন এবং এর বিবিধ সুবিধা তুলে ধরেন।


সময় বিভিন্ন এলাকা থেকে আগত পূবালী ব্যাংক এর গ্রাহক বৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,পূবালী ব্যাংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও স্থানীয় সংবাদ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। ক্যাশলেস লেনদেনের বিষয়টি ফুলবাড়ীর সচেতন মহলে বেশ সারা ফেলেছে গ্রাহকরা বলছে এই ধরনের লেনদেন ঝুঁকি এবং ঝামেলা কমায়। প্রতিটি জায়গায় এই ধরনের লেনদেন চালু হলে মানুষ নিরাপদে নিজের অর্থ আদান প্রদান করতে পারবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ