কেন্দুয়ায় যুবলীগ নেতার লাইসেন্সে বিএডিসির সার-বীজ বিক্রির অভিযোগ
কেন্দুয়ায় যুবলীগ নেতার লাইসেন্সে বিএডিসির সার-বীজ বিক্রির অভিযোগ
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোণা ইউনিয়নের সাহিতপুর বাজারে সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ নেতার নামে ইস্যুকৃত বিএডিসির বীজ ও সার ডিলার লাইসেন্স ব্যবহার করে অন্য ব্যক্তি সার ও বীজ বিক্রি করছেন-এমন অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করেছে উপজেলা কৃষি বিভাগ। স্থানীয় সূত্রে জানা যায়, সাহিতপুর বাজারের একটি বিএডিসি বীজ ও সার ডিলার প্রতিষ্ঠানের লাইসেন্স (নং-৭২৪৭৯৪-০২) রফিকুল ইসলামের নামে রয়েছে। স্থানীয়দের দাবি, তিনি সান্দিকোণা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অপু উকিলের ঘনিষ্ঠ সহযোগী। অভিযোগ রয়েছে, বর্তমানে ওই লাইসেন্স ব্যবহার করে সান্দিকোনা চড় খিদিরপুর গ্রামের মোঃ আবুল হাশেম এর ছেলে আব্দুল খালেক সার ও বীজ বিক্রি করছেন। সোমবার (৩ আগস্ট) সরেজমিনে গেলে স্থানীয় বিএনপির নেতারা অভিযোগ করেন, সরকার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন নেতার নামে থাকা লাইসেন্স ব্যবহার করে ব্যবসা পরিচালনা করা অনুচিত।
তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সান্দিকোণা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, যুবলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক সে দুই বছর যাবত পলাতক। তার নামে লাইসেন্স দিয়ে বিএনপির নেতাদের ব্যবসা পরিচালনা করা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি দ্রুত তদন্ত করে সংশ্লিষ্ট লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। অভিযুক্ত মোঃ আব্দুল খালেক বলেন, গত জুলাই মাস থেকে আমি রফিকুলের লাইসেন্স ব্যবহার করে বিএডিসির সার ও বীজ বিক্রি করছি। তবে তিনি দাবি করেন,উপজেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম খান (মহসিন) এর নির্দেশে ও সংশ্লিষ্টদের জানাশোনার মধ্যেই তিনি এই ব্যবসা পরিচালনা করছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা বলেন, লাইসেন্সধারীর কর্তৃপত্রের ভিত্তিতে আব্দুল খালেক সার বিক্রি করছেন।এই বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স