ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসটিআই পরীক্ষায় ৮ ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মার্কারি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৪ ১৯:০৯:৪১
বিএসটিআই পরীক্ষায় ৮ ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মার্কারি বিএসটিআই পরীক্ষায় ৮ ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মার্কারি
নিজস্ব প্রতিবেদক
ল্যাবরেটরি পরীক্ষা অনুযায়ী নির্ধারিত মাত্রার চেয়ে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর মার্কারির উপস্থিতি শনাক্ত হওয়ায় ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিম বিক্রয়-বিতরণ, মজুদ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বাংলাদেশ মানের চেয়ে অতি বিপজ্জনক মাত্রার মার্কারিযুক্ত পণ্য ব্যবহার করলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা থাকায় জনসাধারণকে এসকল পণ্য ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

মঙ্গলবার গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে বিএসটিআই জানায়, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে, দেশীয় বাজারে বিভিন্ন রং ফর্সাকারী ক্রিম পাওয়া যাচ্ছে। এসকল পণ্য বৈধভাবে আমদানি করা হচ্ছে না। লাগেজ বা বিভিন্ন চোরাই পথে দেশীয় বাজারে এসকল পণ্য প্রবেশ করছে এবং বাজারে বিক্রি হচ্ছে। ফলে বিএসটিআই চোরাই পথে আসা এসকল পণ্যের মান যাচাই করতে পরেছে না। বাজার থেকে সংগ্রহ করা এমন রং ফর্সাকারী ক্রিম বিএসটিআই ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অত্যন্ত বিপজ্জনক মাত্রার মার্কারি (Mercury) শনাক্ত হয়েছে। এসব পণ্যে মার্কারির উপস্থিতি বাংলাদেশ মান (বিডিএস ১৩৮২) অনুযায়ী নির্ধারিত সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা ১.০০ (এক) পিপিএম এর বহু গুণ বেশি পাওয়া গেছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ