ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত বিদ্যুৎ বিল এলে করণীয় কী জানালেন ডা. জাহেদ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৪ ১৪:৪১:২০
অতিরিক্ত বিদ্যুৎ বিল এলে করণীয় কী জানালেন ডা. জাহেদ অতিরিক্ত বিদ্যুৎ বিল এলে করণীয় কী জানালেন ডা. জাহেদ
নিজস্ব প্রতিবেদক


বিদ্যুৎজ্বালানির অতিরিক্ত বিল নিয়ে ঢালাও অভিযোগ না করে সুনির্দিষ্ট তথ্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। জাহেদ উর রহমান বলেন, অতিরিক্ত বিলের বিষয়ে কোনো নাগরিকের অভিযোগ থাকলে প্রথমে নিকটস্থ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো উচিত। অভিযোগ জমা দিতে গিয়ে কর্তৃপক্ষ তা গ্রহণ না করলে কিংবা প্রতিকার না পাওয়া গেলে সে বিষয়টিও সুনির্দিষ্টভাবে জানাতে হবে।


তিনি বলেন, অতিরিক্ত বিল নিয়ে কারও অভিযোগ থাকলে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। এর আগেও এ ধরনের অভিযোগ এসেছে। সেগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তথ্য উপদেষ্টা জানান, বিষয়টি নিয়ে তিনি জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। জ্বালানি মন্ত্রণালয় অতিরিক্ত বিলসংক্রান্ত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে আগ্রহী। তিনি বলেন, অতিরিক্ত বিলের অভিযোগ ঢালাওভাবে না করে কোথায়, কী ধরনের সমস্যা হয়েছে, তা নির্দিষ্টভাবে জানাতে হবে। অভিযোগ করতে গিয়ে কেউ ব্যর্থ হলে অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ গ্রহণ না করলে সেটিও আমাদের জানাতে পারেন।


ডা. জাহেদ জানান, নাগরিকদের অভিযোগের যথাযথ প্রতিকার নিশ্চিত করতে জ্বালানি মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করতে চায়। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ