ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৩ ২৩:৫৩:৩২
গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:



সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলায় গুরুত্বর আহত হয়েছেন বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার স্থানীয় প্রতিনিধি এস এম জুলফিকার। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভূক্ত আসামি সবুজ হাওলাদার ও ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। অপরদিকে গৌরনদী প্রেসক্লাবের পূর্ব ঘোষিত পাঁচদিনের প্রতিবাদ কর্মসূচির প্রথমদিনে সোমবার (৩ আগস্ট) বেলা বারোটায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকের ওপর হামলাকারী পৌর ছাত্রদলের আহবায়কসহ মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীসহ সকল এজাহারভূক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রেসক্লাব সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, মো. আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ সরদার, খোকন আহম্মেদ হীরা, সদস্য কাজী আল-আমিন প্রমুখ। প্রেসক্লাবের সদস্য বিএম বেলালের সঞ্চালনায় প্রতিবাদ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে গৌরনদী সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। বক্তারা অনতিবিলম্বে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভূক্ত সকল আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সূত্রমতে, গৌরনদী প্রেসক্লাবের পূর্ব ঘোষিত কর্মসূচির মধ্যে সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে ৪ আগস্ট বেলা এগারোটায় বিক্ষোভ মিছিল, ৫ আগস্ট থানার সামনে বিক্ষোভ সমাবেশ, ৬ আগস্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও আগামী ৭ আগস্ট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। খোঁজ নিয়ে জানা গেছে, সাংবাদিক এসএম জুলফিকারের ওপর হামলাকারী সকল আসামির বিরুদ্ধে মাদক সেবন ও এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রির বিস্তার অভিযোগ রয়েছে। এছাড়াও দলীয় প্রভাব বিস্তার করে জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল, নারীদের দিয়ে হ্যানিট্যাপ চক্র পরিচালনা, ব্যাটারিচালিত ইজিবাইক, রিকসা ও ভ্যান চুরির চক্র পরিচালনাসহ সকল ধরনের অপরাধ কর্মকান্ডের বিস্তার অভিযোগ রয়েছে। উল্লেখ্য, ২ আগস্ট বিকেলে উপজেলার টিএন্ডটি মোড়ে এক মোটর মেকানিককে কুপিয়ে জখম করা হয়।


খবর পেয়ে হামলার সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় যুবদলকর্মী মাসুম সরদার, ইয়াসিন সরদার, পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল হাওলাদার তার ভাই সবুজ হাওলাদার ও স্থানীয় রিয়াজ উকিলসহ তাদের অন্যান্য সহযোগিরা গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জুলফিকারকে পিটিয়ে গুরুত্বর আহত করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে অভিযান অব্যাহত রেখেছেন। রাহাদ সুমন,বরিশাল তারিখঃ০৩-০৮-২০২৬ইং

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ