ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নান্দাইল উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠিত, সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৩ ১৮:৩৯:৪৬
নান্দাইল উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠিত, সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি নান্দাইল উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠিত, সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি
তৌহিদুল ইসলাম সরকার ময়মনসিংহের-


নান্দাইল উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা চিকিৎসাসেবার মানোন্নয়নের লক্ষ্যে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। নবগঠিত কমিটিতে মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরীকে সভাপতি এবং নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সহ-সভাপতি করা হয়েছে। কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, ওসি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, আবাসিক মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার (এমসিএইচ), উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, একটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।


উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবার গুণগত মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তদারকির লক্ষ্যে এ কমিটি কাজ করবে। স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটির কার্যকর উদ্যোগের মাধ্যমে নান্দাইল উপজেলা হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ উন্নত ও মানবিক চিকিৎসাসেবা লাভ করবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ