আমার নাম ব্যবহার করে কেউ পার পাবে না'— ফিটনেসবিহীন যানের বিরুদ্ধে মামলা করতে বললেন প্রতিমন্ত্রী নুরুল হক
আমার নাম ব্যবহার করে কেউ পার পাবে না'— ফিটনেসবিহীন যানের বিরুদ্ধে মামলা করতে বললেন প্রতিমন্ত্রী নুরুল হক
' সঞ্জীব কুমার সাহা, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক বলেছেন, তাঁর নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অনিয়ম বা অপকর্ম করে পার পাওয়ার সুযোগ নেই। একই সঙ্গে ‘দশমিনা এক্সপ্রেস’ নামে পরিচালিত একটি পরিবহনসেবার বিরুদ্ধে ফিটনেসবিহীন যানবাহন ও অনভিজ্ঞ চালক দিয়ে যাত্রী পরিবহনের অভিযোগ তুলে ক্ষতিগ্রস্তদের মামলা করার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, তাঁর নাম ভাঙিয়ে কেউ অনিয়ম করলে তার দায় তিনি নেবেন না এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এর আগে, গত ২ আগস্ট ঢাকা থেকে দশমিনাগামী ‘দশমিনা এক্সপ্রেস’-এর একটি বাস ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পানিভর্তি খাদে পড়ে যায়।
বাসটিতে ৫২ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হন। পরে স্থানীয় ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। স্ট্যাটাসে প্রতিমন্ত্রী অভিযোগ করেন, ‘দশমিনা এক্সপ্রেস’ নামে গলাচিপা, দশমিনা ও বাউফল রুটে পরিচালিত পরিবহনটিতে অনভিজ্ঞ চালক দিয়ে ফিটনেসবিহীন যানবাহন চালানো হচ্ছে।
এতে প্রতিনিয়ত যাত্রীদের দুর্ঘটনা ও মৃত্যুর ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে বলেও তিনি দাবি করেন। নুরুল হক আরও বলেন, ওই পরিবহনসেবার সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তিনি ক্ষতিগ্রস্ত যাত্রীদের মামলা করার আহ্বান জানিয়ে বলেন, মামলা করা হলে তাঁদের সব ধরনের সহযোগিতা করা হবে। গলাচিপা, পটুয়াখালী মোবাইল: ০১৬৮৮১৬২৯৬৪
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স