ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে চা দোকানদারসহ দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৩ ০১:৪৬:২০
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে চা দোকানদারসহ দুইজনের মৃত্যু ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে চা দোকানদারসহ দুইজনের মৃত্যু
মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ



ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক চা দোকানদারসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার কুশারিগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুশারিগাঁও গ্রামের চা দোকানদার শান্তি রানী এবং সুঁই রাম। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, রোববার দুপুরে বৃষ্টির সময় শান্তি রানীর চায়ের দোকানে অবস্থান করছিলেন সুঁই রাম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।



খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলহাসপাতাল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে। এ আকস্মিক ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম নেমে এসেছে। এলাকাবাসীর মধ্যেও বিরাজ করছে গভীর শোক।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ