বদরগঞ্জে প্রকাশ্যে নদীর বালু লুট, প্রশাসন নীরব ভুমিকার অভিযোগ।
বদরগঞ্জে প্রকাশ্যে নদীর বালু লুট, প্রশাসন নীরব ভুমিকার অভিযোগ।
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
রংপুরে বদরগঞ্জে দিনে রাতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে চিকলী নদী থেকে বালু লুট করছেন স্হানীয় সবুজ ও সেতু নামে দুই যুবক।শনিবার ১ আগস্ট উপজেলা রাধানগর ইউনিয়ন উত্তর বালাপাড়া গ্রামে চিকলী নদীতে বিশাল ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন দৃশ্য দেখা যায়। অব্যাহত বালু উত্তোলনে ফলে শতশত একর আবাদী জমি নদী গর্ভে চলে যাচ্ছে। এতে খাদ্য সংকট আশংকা করছেন স্হানীয়রা।এছাড়াও নদীর নাব্যতা কমে যাচ্ছে। বালু বহনকারী ট্রাকটর ও পাওয়ার টিলার গ্রামীণ জনপদ দিয়ে যাওয়ার সময় রাস্তার বারো অবস্থা দেখা দিয়েছে। শনিবার বিকেলে সরোজমিনে কালির সেতু থেকে পূর্ব দক্ষিণে অবস্হিত উত্তর বালাপাড়া গ্রামে গিয়ে দেখা যায় গত কয়েক দিনে প্রায় অর্ধ কোটির মত বালু উত্তোলন করে নদীর পাড়ে মাঠে জমা করে রাখা হয়েছে।এ বালু ট্রাক্টর প্রতি ১৪০০ থেকে ১৫০০ টাকা বিক্রি করে বিপুল পরিমাণ টাকা আয় করছেন সবুজ ও সেতু ।
উত্তর বালাপাড়া গ্রামে কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় তারা কিছু বলতে পারে না।তারা মসজিদ ও মাদ্রাসা নাম ভাঙিয়ে মিথ্যা অজুহাত দেখিয়ে দীর্ঘ দিন থেকে বালু উত্তোলন করছেন।এসিল্যান্ডকে একাধিকবার কল দিলে পাওয়া যায় না।যদিও বা কল ধরে ব্যাস্ততা বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। আর থানা পুলিশ লোকজন আসে যায় কিছু ব্যবস্হা নেয়না।
বালু উত্তোলনকারী সেতু নামে এক যুবক বলেন, আমরা বালু উত্তোলন করি মসজিদ ও মাদ্রাসা উন্নয়ন কাজে ব্যায় করি।তবে বালাপাড়া গ্রামে মসজিদ ও মাদ্রাসা কমিটির লোকজন সঙ্গে কথা বলে জানা গেছে, তারা মিথ্যা কথা ছড়াচ্ছে। এক টাকাও মসজিদ মাদ্রাসা দেয়না।ধর্মীয় প্রতিষ্ঠানে নাম ব্যবহার করে তারা বালু উত্তোলন করে লক্ষ লক্ষ টাকা আয় করছেন। বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আন্জুমান সুলতানা বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স