ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে পুকুরের মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০২ ০৮:২৩:৪৫
ফুলবাড়ীতে পুকুরের মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দাবি ফুলবাড়ীতে পুকুরের মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দাবি
মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে:


দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ইজারাকৃত একটি পুকুর থেকে মাছ লুট এবং প্রশাসনের ভূমিকা নিয়ে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী ইজারাদার। শনিবার (১ আগস্ট) লিখিত বক্তব্যে ফুলবাড়ী উপজেলার কাঁটাবাড়ী গ্রামের শ্রী পূর্ণ চন্দ্র দাস অভিযোগ করেন, তিনি দীর্ঘ প্রায় ২৪ বছর ধরে সরকারি বিধিমোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের অধীনে একটি সরকারি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন। সম্প্রতি পুকুরে মাছ উত্তোলনের সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি জোরপূর্বক মাছ নিয়ে যান বলে তিনি দাবি করেন। লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, ঘটনার সময় বাধা দিলেও অভিযুক্তরা তা উপেক্ষা করেন। পরে বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও তিনি কাঙ্ক্ষিত প্রতিকার পাননি বলে দাবি করেন।


সংবাদ সম্মেলনে পূর্ণ চন্দ্র দাস বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা কামনা করেন তিনি। তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ