রাজধানীর কদমতলী হতে প্রায় ৮০ হাজার টাকার মূল্যমানের ০৪ কেজি গাঁজা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
রাজধানীর কদমতলী হতে প্রায় ৮০ হাজার টাকার মূল্যমানের ০৪ কেজি গাঁজা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কদমতলী হতে প্রায় ৮০ হাজার টাকার মূল্যমানের ০৪ কেজি গাঁজা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ৩১/০৭/২০২৬ তারিখ ঢাকার কদমতলী থানা এলাকা হতে গাঁজা’সহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ৩১/০৭/২০২৬ তারিখ ডিএমপি ঢাকার কদমতলী থানাধীন কদমতলী শিল্প এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০৪ (চার) কেজি মাদকদ্রব্য গাঁজা, যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৮০,০০০/- (আশি হাজার টাকা), সহ ০১ (এক) জন ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ কামাল হোসেন (২৮), পিতা-মৃত ইউনুস ড্রাইভার, সাং-দুর্গাপুর পুর্বপাড়া, থানা-কোতোয়ালি, জেলা-কুমিল্লা বলে জানা যায়।
এসময় তার নিকট হতে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা রয়েছে। । মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে।
ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। তপন সরকার সিনিঃ সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স