ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের রুকন (সদস্য) দেরকে নৈতিক চরিত্র ও জ্ঞান অর্জনে শ্রেষ্ঠত্বের নজির স্থাপন করতে হবে- দুইদিন ব্যাপী রুকন শিক্ষাশিবিরে এটিএম মাসুম

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০১ ১৮:১৯:৫৭
জামায়াতের রুকন (সদস্য) দেরকে নৈতিক চরিত্র ও জ্ঞান অর্জনে শ্রেষ্ঠত্বের নজির স্থাপন করতে হবে- দুইদিন ব্যাপী রুকন শিক্ষাশিবিরে এটিএম মাসুম জামায়াতের রুকন (সদস্য) দেরকে নৈতিক চরিত্র ও জ্ঞান অর্জনে শ্রেষ্ঠত্বের নজির স্থাপন করতে হবে- দুইদিন ব্যাপী রুকন শিক্ষাশিবিরে এটিএম মাসুম
হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ‍্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ বান্দরবান জামায়াতের জেলা শাখার উদ্যোগে ৩১ জুলাই ও ১ আগস্ট-২০২৬ইং দুইদিন ব্যাপী রুকন (সদস্য) শিক্ষাশিবির জেলা জামায়াতের আমীর এস এম আবদুচ ছালাম আজাদের সভাপতিত্বে বাইসিমা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম মাসুম। তিনি বলেন বর্তমান পেক্ষাপটে জামায়াতে ইসলামী সকল স্তরে রুকন ও দায়িত্বশীলদেরকে নৈতিক চরিত্র ও জ্ঞান অর্জনে শ্রেষ্ঠত্বের নজির স্থাপন করতে হবে। সকল স্তরে অনুগত্য ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। জামায়াতের সকল জনশক্তিকে পবিত্র পরিবেশ রক্ষার মাধ্যমে আখিরাতমুখী সুন্দর জীবন গড়ে তুলতে হবে। এব্যাপারে সংগঠনের সকল স্তরের দায়িত্বশীলদের কে সর্তকতা অবলম্বন করতে হবে। অতীতের নবী-রাসূল ও সাহাবীদের জীবনে অনেক পরীক্ষার মাধ্যমে দৃঢ় ঈমানের মাধ্যমে সফল হয়েছেন। আমাদেরকেও অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে এবং উক্ত পরীক্ষায় সকলকে উত্তীর্ণ হতে হবে। জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবদুল আউয়াল এর পরিচালনায় অনুষ্টিত শিক্ষাবৈঠকে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মো: শাহজাহান, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, অধ্যাপক মো: নুরুল আমীন চৌধুরী, মাওলানা মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মো: নুরুল আমীন, কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, অধ্যাপক ড. নিজাম উদ্দিন, জেলা জামায়াতের নায়েবে আমীর এড. মুহাম্মদ আবুল কালাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার সহকারী সেক্রেটারী অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা সভাপতি অধ্যাপক হামেদ হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন বান্দরবান জেলা সভাপতি অধ্যাপক ফারুক আহমেদ, জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম, জেলা মানব সম্পদ সম্পাদক বশর মাহমুদ, জেলা অফিস সম্পাদক আশরাফুল ইসলাম, বান্দরবান পৌর:জামায়াতের আমীর মাওলানা হারুনুর রশিদ, সদর উপজেলা আমীর এড. মো: সোলাইমান, নাইক্ষ্যংছড়ি উপজেলা আমীর মো: আবু নাছের, লামা উপজেলা আমীর কাজী ইব্রাহিম, আলীকদম উপজেলা আমীর মাওলানা মাশুক এলাহী, রোয়াংছড়ি উপজেলা সভাপতি এড. মো: শাহাদাত হোসেন প্রমূখ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ