ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুখের ভাষার কারনে এনসিপি বিভিন্ন যায়গায় অপমানিত হচ্ছে - এমপি খোকন তালুকদার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-৩১ ২২:১৬:৫০
মুখের ভাষার কারনে এনসিপি বিভিন্ন যায়গায় অপমানিত হচ্ছে - এমপি খোকন তালুকদার মুখের ভাষার কারনে এনসিপি বিভিন্ন যায়গায় অপমানিত হচ্ছে - এমপি খোকন তালুকদার
আশরাফুর রহমান হাকিম,নিজস্ব প্রতিবেদক:


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উদ্দেশ্যে মাদারীপুরআসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,আজকে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই আপনারা প্রতিরোধের মুখে পড়েন,প্রতিবাদের মুখে পড়েন,শুধু একটা কথা বলতে চাই বাংলাদেশের সকল সচেতন মানুষ জানে শুধু আপনাদের মুখের কারণে আপনারা বিভিন্ন জায়গায় অপমানিত হচ্ছেন। মুখ দিয়ে রাজনীতি করা বন্ধ করেন দেশের স্বার্থে কাজ করেন। শুক্রবার বিকেলে মাদারীপুর সরকারি কলেজ মাঠে ডিসি ব্রিজ ক্লাব মাদারীপুর এর আয়োজনে করিম খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন এবং দেশবাসী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


খোকন তালুকদার আরো বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়ে অভিভাবকের আসনে বসেছেন, তার এই পরিশ্রম, ও উন্নয়ন কর্মকান্ডের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতই জায়গা করে নেবে ইনশাআল্লাহ। এসময় উপস্থিত ছিলেন,মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাড. জাফর আলী মিয়া, জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার,জেলা ছাত্র দলের আহবায়ক মেহেদী হাসান জাকির,সদস্য সচিব কামরুল হাসানসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ