ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ০২ জন আসামি’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-৩১ ১৮:০৪:১৭
ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ০২ জন আসামি’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ০২ জন আসামি’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
নিজস্ব প্রতিবেদক গতকাল ২২/০৭/২০২৬ রাত আনুমানিক ২৩:৫০ ঘটিকায় র‌্যাব-১০, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দি ইউনিয়নের পূর্ব চরাইল বালুর মাঠ এলাকায় একটি সক্রিয় ডাকাত দলের সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের মধ্যে ২ জন’কে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ পারভেজ (৩১), পিতা: মোঃ বজলুর রহমান, সাং- পৌরবাপ্তা, থানা- সদর, জেলা- ভোলা ও ২। মোঃ সুমন হোসেন (২২), পিতা: মোঃ এছহাক বাবুর্চি, সাং- কালিন্দি, থানা- কেরানীগঞ্জ মডেল, জেলা- ঢাকা।এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি ছুরি, ১টি তলোয়ার, ৫টি চাপাতি এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ