ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটপাড়ায় হাছিনা ডায়গনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন করলেন এমপি হিলালী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-৩১ ১৬:৫৯:৫২
আটপাড়ায় হাছিনা ডায়গনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন করলেন এমপি হিলালী আটপাড়ায় হাছিনা ডায়গনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন করলেন এমপি হিলালী
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোণার আটপাড়া উপজেলায় হাছিনা বানু ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার-এর শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ১১ টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ডক্টর আলহাজ্ব রফিকুল ইসলাম হিলালী। উদ্বোধনী বক্তব্যে এমপি হিলালী বলেন, উন্নত স্বাস্থ্যসেবার ভিত্তি হলো সঠিক রোগ নির্ণয়। আধুনিক চিকিৎসাসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি মানসম্মত সেবা নিশ্চিত করে এলাকার মানুষের আস্থা অর্জন করবে এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি আরও বলেন, জনকল্যাণমূলক এ ধরনের উদ্যোগ সমাজকে আরও সমৃদ্ধ করবে। এ সময় তিনি হাছিনা বানু ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।


অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ সূচনা করা হয়। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ