ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ‍্যংছড়িতে সদর জামায়াতের জুলাই শহীদের স্মরণ সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-৩১ ১৫:১২:৩৮
নাইক্ষ‍্যংছড়িতে সদর জামায়াতের জুলাই শহীদের স্মরণ সভা ও দোয়া মাহফিল নাইক্ষ‍্যংছড়িতে সদর জামায়াতের জুলাই শহীদের স্মরণ সভা ও দোয়া মাহফিল
হেলাল উদ্দীন (মিঞাজী )নাইক্ষ‍্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ


নাইক্ষ্যংছড়িতে সদর জামায়াতের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভাদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ( ৩১শে জুলাই ) সকাল ৮.৩০টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের কার্যালয়ে ২০২৪ সালে জুলাই-আগস্টে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। নাইক্ষ্যংছড়ি সদর জামায়াত ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সদর জামায়াতের আমীর মাস্টার আব্দুল গফুর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের আমীর ও আগামী সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আবু নাছের।



প্রধান অতিথি মোহাম্মদ আবু নাছের বলেন, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। এটি ছাত্র অধিকার আন্দোলন থেকে গণ আন্দোলনে রূপ নেওয়ার মাধ্যমে দীর্ঘ প্রায় দেড় যুগের স্বৈরাচারের লজ্জাজনক পতন ঘটিয়েছে। জুলাই শহীদ ও আহতরা জাতীয় বীর। তাদেরকে আমাদের সম্মানের আসনে রাখতে হবে। ভবিষ্যতে কেউ নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে চাইলে তাদেরকে জুলাই থেকে শিক্ষা নিয়ে দ্রুততম সময়ের মধ্যে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের আহবান জানান বক্তারা।


নাইক্ষ্যংছড়ি সদর জামায়াতের অফিস সম্পাদক মাওলানা মুহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা ছৈয়দ কাসেম, শ্রম বিভাগের সদর ইউনিয়ন সভাপতি ডা. মাহবুবুল আলমসহ বিভিন্ন ওয়ার্ড, ইউনিট ও বিভাগীয় দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। প্রোগ্রামের শেষ ভাগে জুলাই শহীদের মাগফিরাত কামনা ও অসুস্থদের সুস্থতা কামনাসহ দেশ ও জাতির সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ