ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ার কৃতি সন্তান অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সোহেল সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-৩১ ১৩:০৫:৫৮
কেন্দুয়ার কৃতি সন্তান অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সোহেল সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত কেন্দুয়ার কৃতি সন্তান অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সোহেল সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোনার কেন্দুয়ার কৃতিসন্তান অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সোহেল বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সোহেলের এ নিয়োগে কেন্দুয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আইনজীবী, রাজনৈতিক ও সামাজিক দসংগঠনের নেতৃবৃন্দ আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তিনি তাঁর মেধা, দক্ষতা ও সততার মাধ্যমে রাষ্ট্রের আইনগত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাঁর এই গৌরবময় অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্বজন, সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা।


নিয়োগের প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সোহেল বলেন, আমার ওপর অর্পিত এই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি যারা আমার প্রতি আস্থা রেখেছেন, দোয়া ও সমর্থন দিয়েছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশ ও জনগণের স্বার্থে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ