ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনা সদরে তারাবাড়িয়ায় "মাদক বিরোধী মিছিলের ডাক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-৩১ ১২:৪৯:১২
পাবনা সদরে তারাবাড়িয়ায় "মাদক বিরোধী মিছিলের ডাক পাবনা সদরে তারাবাড়িয়ায় "মাদক বিরোধী মিছিলের ডাক
 নিজস্ব প্রতিবেদক


মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে বাঁচাতে এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে মিছিলের আয়োজন করেছে তারাবাড়িয়া মধ্যপাড়া যুব সমাজ। আগামী *০৩/০৮/২০২৬, সোমবার তারাবাড়িয়া বাজারে এই "মাদক বিরোধী মানববন্ধন ও মিছিল " অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের মূল স্লোগান: “মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি"। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মিছিলের মাধ্যমে "মাদক ছাড়ুন, জীবন গড়ুন" এই বার্তাটি এলাকার প্রতিটি ঘরে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। "সুস্থ সমাজ, সুন্দর আগামী" বিনির্মাণে সবাইকে একসাথে শপথ নেওয়ার আহ্বান জানানো হয়।


তারাবাড়িয়া মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মিছিলে এলাকার সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে। আয়োজকরা বিশেষ টি-শার্টের মাধ্যমে "মাদককে না বলি" বার্তাটিও ছড়িয়ে দিতে চান। *স্থান:* তারাবাড়িয়া বাজার *আয়োজনে:* তারাবাড়িয়া মধ্যপাড়া যুব সমাজ

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ