ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ১৮টি চায়না দুয়ারী জাল ও ৫টি কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-৩০ ২৩:৫২:৩০
ফুলবাড়ীতে ১৮টি চায়না দুয়ারী জাল ও ৫টি কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ফুলবাড়ীতে ১৮টি চায়না দুয়ারী জাল ও ৫টি কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;


দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা ১৮টি অবৈধ চায়না দুয়ারী জাল ও ৫টি কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত জালগুলো ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এজেড এম রেজওয়ানুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রাশেদা আক্তার, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রাশেদা আক্তার জানান, উপজেলার নন্দীগ্রাম, দেশমা, আঁখিঘটনা ও আমড়বাড়ী এলাকা থেকে ১৮টি চায়না দুয়ারী জাল ও ৫টি কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মোট দৈর্ঘ্য প্রায় ৯০০ মিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ