ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইবি শাখা তরুণ কলাম লেখক ফোরামের বর্ষসেরা সম্মাননা পেলেন ৫ সদস্য

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-৩০ ২০:৪৮:৩১
ইবি শাখা তরুণ কলাম লেখক ফোরামের বর্ষসেরা সম্মাননা পেলেন ৫ সদস্য ইবি শাখা তরুণ কলাম লেখক ফোরামের বর্ষসেরা সম্মাননা পেলেন ৫ সদস্য
ইবি প্রতিনিধি
.
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের বিভিন্ন বিভাগে অবদানের স্বীকৃতিস্বরূপ ৫ সদস্যকে ‘বর্ষসেরা সম্মাননা’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সংগঠনটির কার্যনির্বাহী পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এ সম্মাননা ঘোষণা করা হয়। প্রতি বছরের ন্যায় সদস্যদের লেখালেখি, সাংগঠনিক কার্যক্রম, নেতৃত্ব এবং সার্বিক অবদানের ভিত্তিতে বর্ষসেরা লেখক, বর্ষসেরা সংগঠক, বর্ষসেরা টিম লিডার, উদ্যমী সংগঠক, উদ্যমী কর্মী নির্বাচন করা হয়।



এবার বর্ষসেরা সংগঠক হিসেবে নির্বাচিত হয়েছেন ফারদিন মোহাম্মদ, বর্ষসেরা লেখক হিসেবে মোজাহিদ হোসেন, বর্ষসেরা টিম লিডার হিসেবে আফিয়া আলম, উদ্যমী সংগঠক হিসেবে হাবিব আল মিসবাহ এবং উদ্যমী কর্মী হিসেবে আবু হামজা। উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা- তরুণ লেখক তৈরিতে, পাঠচক্র আয়োজন, লেখালেখি বিষয়ক কর্মশালা পরিচালনা এবং সৃজনশীল লেখালেখিতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে নিয়মিত কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে শাখাটি ধারাবাহিকভাবে ৬ বার বর্ষসেরা শাখা হওয়ার গৌরব অর্জন করেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ