পাট শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন রায়গঞ্জের কৃষকেরা
পাট শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন রায়গঞ্জের কৃষকেরা
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
পাটের বাম্পার ফলন, ভালো দাম ও পাট পচানোর জন্য পর্যাপ্ত পানি পেয়ে খুশি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের অধিকাংশ কৃষকেরা। ইতি মধ্যেই পাট শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন উপজেলার বিভিন্ন গ্রামের পাট চাষীরা। উপজেলার বিভিন্ন বাড়ির আঙ্গিনা ও বিভিন্ন ব্রিজের ডালে ডালে পাট শুকানোর কাজে ব্যস্ত দেখা যায় স্থানীয় কৃষকদের। ইতিমধ্যেই নতুন পাট উপজেলার বিভিন্ন হাট-বাজারে উঠতে শুরু করেছে। উপজেলার অধিকাংশ কৃষকেরা এখন সোনালী আঁশ পাট জাগ দেওয়া, ধোয়া ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। পাটের বাম্পার ফলনে ও বাজারে পাটের দাম ভালো পেয়ে খুশি কৃষকেরা । এদিকে এই মুহূর্তে পাট শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন উপজেলার অধিকাংশ কৃষকেরা।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স