ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে পঞ্চাশ বিজিবির সীমান্ত এলাকায় ব্যাতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-৩০ ০৮:২৭:০৫
ঠাকুরগাঁওয়ে পঞ্চাশ বিজিবির সীমান্ত এলাকায় ব্যাতিক্রমী উদ্যোগ ঠাকুরগাঁওয়ে পঞ্চাশ বিজিবির সীমান্ত এলাকায় ব্যাতিক্রমী উদ্যোগ
রুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
বেকারত্ব দুরীকরণমাদক থেকে দুরে রাখার পাশাপাশি সীমান্ত এলাকায় বসবাসরতদের স্বাবলম্বী করতে এক ব্যাতিক্রমী উদ্যোগ নিয়ে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। এবার ডিজিটালে দক্ষ করতে এলাকার শতাধিক যুবক-যুবতীদের চার মাসের প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে। সীমান্ত সুরক্ষা বাহিনীর এমন উদ্যোগকে দারুণভাবে দেখেেছন প্রশিক্ষনার্থীরা। ঠাকুরগাঁও থেকে রুবেল ইসলামের ক্যামরায় বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। আত্মকর্মসংস্থানমুলক প্রশিক্ষণের অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কম্পিউটার (গ্রাফিকস্ ডিজাইন ও ফ্রিল্যান্সিং) প্রশিক্ষণ প্রদানে এবার ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। আজ (২৯ জুলাই) বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া মাছখুড়িয়া উচ্চ বিদ্যালয়ে চার মাসব্যাপি এ প্রশিক্ষনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও ৫০ বিজিবির অধিনায়ক সহ প্রশাসনের কর্মকর্তাগন।



সীমান্ত এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষিত বেকার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রুপান্তর এবং তথ্য প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যেই ওই ইউনিয়নের শতাধিক প্রশিক্ষনার্থী অন্তভুক্ত করা হয়েছে। আর এমন উদ্যোগে সুযোগ পেয়ে দারুণ খুশি প্রশিক্ষনার্থীরা। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আখলাকুর রহমান জানান, ভালভাবে প্রশিক্ষণ সম্পূর্ন হলে আগামীতে এ ধারা অব্যাহত ধাকবে। আর ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রশাসনের পক্ষ থেকেও সহযোগীতার আশ্বাস দেন ।


ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) তথ্য বলছে, এই ১৬ সপ্তাহের নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তবর্তী জনপদের শিক্ষিত শত শত বেকার যুব পুরুষ ও মহিলাদের দক্ষ মানব সম্পদে রূপান্তর করার পাশাপাশি স্বাবলম্বী করা হবে। ঠাকুরগাঁও প্রতিনিধি

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ