কুড়িগ্রামে ১ কেজি গাঁজাসহ যুবক আটক, ইজিবাইক ও মোবাইল ফোন জব্দ
কুড়িগ্রামে ১ কেজি গাঁজাসহ যুবক আটক, ইজিবাইক ও মোবাইল ফোন জব্দ
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) রাত প্রায় ১০টা ৫৫ মিনিটে নাগেশ্বরী থানার এসআই (নিঃ) মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজ মোড়ের পূর্ব পাশে এইচআর মেটাল দোকানের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে ইজিবাইকে অবস্থানরত সন্তোষপুর নাওডাঙ্গা স্কুলপাড়া এলাকার বাসিন্দা মো. মফিজুল ইসলাম (৩২)কে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা হলুদ স্কচটেপ ও সাদা পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি একটি ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি আইটেল বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭১ হাজার টাকা।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ইজিবাইকের মাধ্যমে নাগেশ্বরী উপজেলার বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নাগেশ্বরী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স