ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে ইবিতে ‘ক্যারিয়ার গাইডলাইন ও ফিউচার প্লানিং’ সেমিনার 

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২৯ ১৮:০৯:০৭
অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে ইবিতে ‘ক্যারিয়ার গাইডলাইন ও ফিউচার প্লানিং’ সেমিনার  অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে ইবিতে ‘ক্যারিয়ার গাইডলাইন ও ফিউচার প্লানিং’ সেমিনার 
ইবি প্রতিনিধি


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে ক্যারিয়ার গাইডলাইন ফিউচার প্লানিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদ ভবনের চতুর্থ তলায় ৪০১ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগীয় অধ্যাপক ড. মুহা. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বিভাগের সাবেক  শিক্ষার্থী ও অ্যানেক্স ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. কুতুব উদ্দীন, প্রধান অতিথি হিসেবে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রহিম উল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



প্রধান আলোচক শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণা দিয়ে বলেন, দুনিয়ার সব ডিপার্টমেন্ট ১টা জিনিস নিয়ে কাজ করে। অর্থনীতি বিভাগ কাজ করে টাকা নিয়ে। ব্যবসা প্রশাসন বিভাগ কাজ করে হিসাব বা কোম্পানি নিয়ে। ইন্জিনিয়ারিং বিভাগ কাজ করে মেশিন নিয়ে। কিন্তু আমরা দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র। আমাদের সিলেবাসে শুধু কুরআন-হাদিসই নয়; আমাদের সিলেবাসে আছে উম্মাহ গড়ার ফর্মুলা। দা’ওয়াহ কাজ করে ‘মানুষ’ নিয়ে। আর মানুষ ঠিক হয়ে গেলে বাকি সব ঠিক হয়ে যায়। তিনি আরও বলেন, সমাজ আমাদেরকে শুধু মসজিদের ইমাম আর মাদ্রাসার ওস্তাদ মনে করে। কিন্তু না, আমরা শুধু মসজিদের ইমাম নই; জাতির ইমামও। আমরা চরিত্র দিয়ে, গবেষণা দিয়ে, ব্যবসা দিয়ে, নেতৃত্ব দিয়ে বিশ্বকে জয় করব ইনশাআল্লাহ।  


সভাপতির বক্তব্যে অধ্যাপক. মুহা. কামরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের কেবল লিখিত অ্যাসাইনমেন্টে সীমাবদ্ধ না রেখে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যারিয়ার নিয়ে সফল ব্যক্তিদের অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীরা ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মজীবনের প্রস্তুতি সম্পর্কে বাস্তব ধারণা লাভ করবে বলে আশা করছি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ