ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা কমিটি ঘোষণা, রাজনৈতিক অঙ্গনে আলোচনা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২৯ ১৭:৫৫:০২
কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা কমিটি ঘোষণা, রাজনৈতিক অঙ্গনে আলোচনা কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা কমিটি ঘোষণা, রাজনৈতিক অঙ্গনে আলোচনা
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ মোঃ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে ২০২৬ সালের ২৮ জুলাই এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে মোঃ রাজু আহমেদকে সভাপতি এবং মোঃ সাদ্দাম হোসেন নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া একাধিক সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ সরকার সন্ত্রাসবিরোধী আইনের অধীনে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করে। এরপর থেকে সংগঠনটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম আইনগতভাবে নিষিদ্ধ রয়েছে।


অবস্থায় নিষিদ্ধ ঘোষণার পর কুড়িগ্রাম জেলা শাখার নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে কমিটি ঘোষণার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ