ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গরু সহায়তার নামে অসহায় নারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২৯ ১৫:৫৭:৫৯
গরু সহায়তার নামে অসহায় নারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন গরু সহায়তার নামে অসহায় নারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:


রংপুরের পীরগঞ্জ উপজেলায় সরকারি গরু সহায়তা কর্মসূচির নামে অসহায় দরিদ্র নারীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী এক নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দানেশনগর গ্রামের দীপালী রানী পাহান দাবি করেছেন, ২০২৪ সালের ডিসেম্বর মাসে সরকারি বরাদ্দের গরু পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বাসুদেবপুর গ্রামের মাইকেল লাকড়ার ছেলে লিটন মার্ক লাকড়া তার কাছ থেকে ১৩ হাজার টাকা নেন। ওই টাকা তিনি বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে প্রদান করেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গরু কিংবা টাকা কোনোটিই ফেরত পাননি। ভুক্তভোগীর অভিযোগ, টাকা ফেরতের জন্য বারবার যোগাযোগ করা হলেও অভিযুক্ত ব্যক্তি আজ-কাল বলে সময়ক্ষেপণ করছেন। এতে তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন। এদিকে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, একই ধরনের অভিযোগে আরও কয়েকজন ভুক্তভোগী সামনে এসেছেন।


অভিযোগ রয়েছে, সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। ফলে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী দীপালী রানী পাহান গত ২৮ জুলাই ২০২৬ তারিখে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন জমা দিয়ে তার টাকা উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বলিয়া ছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ