ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে কলেজ ছাত্র নিখোঁজ, দেড় ঘন্টা পর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২৯ ০৬:৩৯:৪৭
কুষ্টিয়ায় বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে কলেজ ছাত্র নিখোঁজ, দেড় ঘন্টা পর মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে কলেজ ছাত্র নিখোঁজ, দেড় ঘন্টা পর মরদেহ উদ্ধার
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :


কুষ্টিয়ায় বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে কাওসার হোসেন (২৫) নামের এক কলেজ ছাত্র নিখোঁজ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (২৫ জুলাই) দুপুরের দিকে ডিসি কোর্টের পার্কের পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। মৃত কাওসার পাবনা জেলার ইশ্বরদী উপজেলার ইসলাম পাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে। কুষ্টিয়া সদর উপজেলার উদিবাড়ি এলাকায় ভাড়া বাসায় পরিবারের সাথে বসবাস করতেন এবং কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। জানা গেছে, শনিবার দুপুরের দিকে (৫-৬) জন বন্ধু মিলে গোসলে নামে ডিসি কোর্ট সংলগ্ন পার্কের পুকুরে। সবাই মিলে একসাথে সাঁতার কাটার সময় হঠাৎ তলিয়ে যায় কাওসার।


স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় ঘন্টাব্যাপী উদ্ধার কার্যক্রম পরিচালনা করে নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডা: ইকবাল হোসেন জানান, পুকুরে ডুবে যাওয়া কলেজ ছাত্রকে ফায়ার সার্ভিসের ইউনিটের লোক উদ্ধার করে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে এসেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে৷

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ