ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষকে হয়রানি করার জন্য বিএনপি ভোটে নির্বাচিত হয় নাই-এমপি খোকন তালুকদার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২৮ ২০:২৫:৩৭
মানুষকে হয়রানি করার জন্য বিএনপি ভোটে নির্বাচিত হয় নাই-এমপি খোকন তালুকদার মানুষকে হয়রানি করার জন্য বিএনপি ভোটে নির্বাচিত হয় নাই-এমপি খোকন তালুকদার
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :



মাদারীপুর- আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, মানুষকে হয়রানি করার জন্য জাতীয়তাবাদী দল বিএনপি মানুষের ভোটে নির্বাচিত হয় নাই। বিএনপি মানুষের পাশে দাঁড়ানোর জন্য,মানুষের সহযোগিতার জন্য,দেশের উন্নয়নের জন্য, স্বাধীনতা,গণতন্ত্র রক্ষা করার জন্য জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে।


মঙ্গলবার দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের খালআজালিয়া বিলে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান।


আরো উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা, ডাসার থানা অফিসার ইনচার্জ সোলায়মান মাহমুদ, ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান তালুকদার,ডাসার উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান আজাদ,ডাসার উপজেলা ছাত্র দলের আহবায়ক আলাউদ্দিন সরদারসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নিজস্ব প্রতিবেদক ২৮-০৭-২৬ ইং

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ