ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২৮ ১৩:২৫:০৫
বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:


বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপদেষ্টা এবং উপজেলা ,মানবাধিকার কমিশন ও এনজিও সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের ২৮ জুলাই সকাল ৬টা ১০ মিনিটে স্ট্রোকজনিত কারনে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়ানুষ্ঠিত হবে। প্রথিতযশা সাংবাদিক এস মিজানুল ইসলাম দৈনিক ইত্তেফাক ও ডেইলী বাংলাদেশ টুডের বানারীপাড়া উপজেলা প্রতিনিধি ছিলেন। তিনি দৈনিক যুগান্তর ও দৈনিক আজকের বার্তাসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেছেন। তিনি মুক্তিযুদ্ধের স্বপক্ষের একজন সৎ, নিষ্ঠাবান,অমিত সাহসী ও আপসহীন সাংবাদিকের পথিকৃৎ।


তিনি বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক,পৌর আওয়ামী লীগের সহসভাপতি, নতুনমুখ সাহিত্য সংস্কৃতি পরিষদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, প্রগতি লেখক সংঘ ও খেলাঘর আসরসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতৃত্বের অগ্রভাগে ছিলেন। কবি, লেখক ও সাংবাদিক এস মিজানুল ইসলাম সন্ত্রাস, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে লিখতে গিয়ে বহুবার হামলা-মামলার শিকার হয়েছেন।


মরহুম সাংবাদিক এস মিজানুল ইসলাম দৈনিক খবরের কাগজের বরিশাল ব্যুরো প্রধান এসএম মঈনুল ইসলাম সবুজের বড় ভাই ও বরিশাল জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সারের সম্মন্ধি (স্ত্রীর বড় ভাই)। #### রাহাদ সুমন,বরিশাল

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ