গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে ৩,৯৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে, র্যাব-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প)
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে ৩,৯৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে, র্যাব-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প)
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে ৩,৯৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে, র্যাব-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতিতে অটল থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) একটি আভিযানিক দল অদ্য ২৭ই জুলাই ২০২৬ ইং তারিখ, সকাল আনুমানিক ১১:৪৫ ঘটিকার সময় গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানাধীন কোটালীপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডস্থ থানারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি হলেন, কোটালীপাড়া থানাধীন থানারপাড়া গ্রামের বাসিন্দা মজিদ মিয়ার ছেলে সজিব মিয়া (৩৬) অভিযানকালে গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে মোট ৩,৯৫০ (তিন হাজার নয়শত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ধৃত আসামিকে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স