ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম,

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২৭ ২০:২০:২১
পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম,
‎মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।। ‎ ‎দেশজুড়ে টানা বৃষ্টিতে সব ধরনের শাক-সবজির সঙ্গে বেড়েছে পেঁয়াজের দামও। কয়েকদিন আগে প্রতিকেজি পেঁয়াজ ৩০ টাকায় বিক্রি হলেও তা একলাফে১৫- ২০ টাকা পর্যন্ত বেড়েছে। ‎ ‎রবিবার (২৬ জুলাই) কুমিল্লার বুড়িচংয়ে বিভিন্ন এলাকার কাঁচাবাজার ঘুরে পেঁয়াজের এই ঊর্ধ্বমুখী চিত্র দেখা যায়। ‎ ‎বাজারে ঘুরে দেখা যায়, খুচরায় প্রতি কেজি ভালো মানের বাছাই করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়, যা ৩/৪ দিন আগেও ছিল ৩০ টাকা। একটু মাঝারি মানের বা তুলনায় ছোট আকারের পেঁয়াজের জন্য গুনতে হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। ‎ ‎কংশনগর বাজারের পিয়াজ বিক্রেতা সুমন মিয়া বলেন, ভৈরব, মাধবপুর থেকে মূলত আমাদের এখানে পেঁয়াজ আসে। কিন্তু গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির কারণে মোকামেই এখন পেঁয়াজের দাম চড়া। আমাদেরকে বাড়তি দামে কিনতে হচ্ছে, তাই বাধ্য হয়ে আগের চেয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ‎ ‎বাজার করতে আসা ক্রেতা কাইয়ুম বলেন, গত সপ্তাহে ৩০-৪০ টাকা কেজি পেঁয়াজ কিনেছি। এখন ১০-১৫ টাকা বেশি দিয়ে কিনলাম। প্রতিটি জিনিসের দাম বেড়েছে, হঠাৎ করে এমন দাম বৃদ্ধি আমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। ‎

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ