ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২৭ ১৮:০৬:৫৭
ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা
মোঃ আফজাহোসেন, দিনাজপুর প্রতিনিধি


দিনাজপুরের ফুলবাড়ীপার্বতীপুর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)| শনিবার (২৬ জুলাই) দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়| সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা ও ফুলবাড়ী উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে| তবে কমিটি বিলুপ্তির কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি| একই সঙ্গে নতুন কমিটি গঠনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নির্দেশনা বা সময়সূচিও জানানো হয়নি|


বিষয়ে সদ্য বিলুপ্ত ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ খুরশিদ আলম মতি বিষয়টি নিশ্চিত করে বলেন, সর্বশেষ ২০১৭ সালে ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছিল| সেই কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে| তিনি আরও বলেন, উপজেলা ও পৌর বিএনপির পদে থাকা কয়েকজন নেতা গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করেছিলেন| পাশাপাশি আসন্ন ¯’ানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা ছিল| এসব বিষয় বিবেচনায় নিয়ে উপজেলা কমিটি বিলুপ্ত করার জন্য দলের কেন্দ্রীয় নেতত্বের কাছে আবেদন করা হয়েছিল| সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় নেতবৃন্দ কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত নিয়েছে| অধ্যক্ষ খুরশিদ আলম মতি জানান, অল্প সময়ের মধ্যেই ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির পাশাপাশি দুই পৌর বিএনপির বিদ্যমান কমিটিও বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হতে পারে|

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ