ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খেলার উঠান থেকে পুকুরে, কুড়িগ্রামে পানিতে ডুবে দেড় বছর বয়সী শিশুর মৃত্যু


আপডেট সময় : ২০২৬-০৭-২৬ ২২:৫৭:৩৬
খেলার উঠান থেকে পুকুরে, কুড়িগ্রামে পানিতে ডুবে দেড় বছর বয়সী শিশুর মৃত্যু খেলার উঠান থেকে পুকুরে, কুড়িগ্রামে পানিতে ডুবে দেড় বছর বয়সী শিশুর মৃত্যু

 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোছাঃ জান্নাত আক্তার (১৮ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
 
রোববার (২৬ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের কিশামত মালতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ আখের আলীর মেয়ে মোছাঃ জান্নাত আক্তার দুপুরে বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে এলাকাবাসী পুকুরে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
 
উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ মানিক মিয়া জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
 
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ হাবিবুর রহমান লাভলু পানিতে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ