গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা এলাকা হতে ১২৭০ পিস ইয়াবা এবং একটি বাস জব্দসহ ০১ (এক) জনকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা এলাকা হতে ১২৭০ পিস ইয়াবা এবং একটি বাস জব্দসহ ০১ (এক) জনকে গ্রেফতার করেছে র্যাব-১৩
নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা এলাকা হতে ১২৭০ পিস ইয়াবা এবং একটি বাস জব্দসহ ০১ (এক) জনকে গ্রেফতার করেছে র্যাব-১৩ 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন পলাশবাড়ী পৌরসভার রাস্তার পশ্চিমপাশে রংপুরগামী বিশ্বরোডস্থ পাকা রাস্তার উপর চেকপোস্টের মাধ্যমে চট্টগ্রাম হতে গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস B.M.V.I.P তল্লাশী করে ১২৭০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ মোঃ জাহিদুল ইসলাম @ জাহিদ (৫০) নামের ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩। অদ্য ২৬ জুলাই ২০২৬ ইং তারিখ সকাল ০৯.১৫ ঘটিকার দিকে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্প এর একটি আভিযানিক দল গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন নিশাত ট্রেডার্স দক্ষিন বন্দর বগুড়া বাসস্ট্যান্ড, পলাশবাড়ী পৌরসভার রাস্তার পশ্চিমপাশে রংপুরগামী বিশ্বরোডস্থ পাকা রাস্তার উপর চেকপোস্টের মাধ্যমে চট্টগ্রাম হতে গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস B.M.V.I.P তল্লাশী করে। বাসটি তল্লাশীকালে চালকের সিটের নিচে সাদা পলিথিনের মধ্যে রক্ষিত ১২৭০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা এবং বাসটি জব্দসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী মোঃ জাহিদুল ইসলাম @ জাহিদ (৫০), পিতা-মৃত কফিল উদ্দিন, মাতা-মৃত ছাবিহা বেগম, সাং-দারিয়াপুর মিরের বাগান, ১০নং ঘাগোয়া ইউনিয়ন ০১নং ওয়ার্ড, থানা ও জেলা-গাইবান্ধা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে জানা যায় যে, ধৃত আসামি পেশাদার মাদক ব্যবসায়ী।
সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য রংপুর সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও ক্রয় বিক্রয় করে আসছিলো। উক্ত ঘটনায় র্যাব বাদী হয়ে ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স