ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ
ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা পুরন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের “ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি” আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে| গত শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে আনুষ্ঠানিকভাবে এই কমিটির আত্মপ্রকাশ করা হয়| এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাবিবুর রহমান বুলবুলকে সভাপতি এবং মোস্তাফিজুর রহমান (ফিজার) কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদী ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়|
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আহ্বায়ক বিশিষ্ট কাঠ ব্যবসায়ী দিলিপ সরকার| এতে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি গুপ্তা প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং-এর চেয়ারম্যান রাজু কুমার গুপ্ত, সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, জীতেন্দ্রনাথ বর্মন, আলহাজ্ব মোবারক হোসেন| বক্তারা বলেন, কাঠ ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ, ব্যবসার পরিবেশ উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সরকারের বিভিন্ন নীতিমালার সঙ্গে সমš^য় করে ব্যবসাকে আরও গতিশীল করতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে|
পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখার ওপরও তারা গুরুত্বারোপ করেন| নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সমিতির প্রতি আস্থা রাখায় সকল ব্যবসায়ীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সংগঠনের আত্মপ্রকাশের মধ্য দিয়ে উপজেলার কাঠ ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা আজ পুরন হলো| আগামীদিনে সকলকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও ব্যবসাবান্ধব সংগঠন গড়ে তুলতে তারা আন্তরিকভাবে কাজ করবেন|
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স