ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাবুগঞ্জে দুই ফার্মেসির মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৬-০৭-২৬ ১৮:৪১:৫১
বাবুগঞ্জে দুই ফার্মেসির মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বাবুগঞ্জে দুই ফার্মেসির মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
 
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রহমতপুর বাজারে অভিযান চালিয়ে দুটি ওষুধের দোকানকে মোট চার হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৬ জুলাই) বিকেলে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না। 
 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইনের আওতায় দুটি মামলা দায়ের করা হয়। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি এবং ওষুধ বিক্রির অনুমোদিত লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকার দুই অপরাধে দুটি ফার্মেসিকে মোট চার হাজার টাকা অর্থদন্ড করা হয়। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কামরুন্নাহার তামান্না বলেন, জনস্বার্থে ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ