ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরবের অর্জনে ব্যারিস্টার কামরুজ্জামানকে রাণীশংকৈলে গণসংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২৬ ১৫:৩৯:২৯
গৌরবের অর্জনে ব্যারিস্টার কামরুজ্জামানকে রাণীশংকৈলে গণসংবর্ধনা গৌরবের অর্জনে ব্যারিস্টার কামরুজ্জামানকে রাণীশংকৈলে গণসংবর্ধনা
মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও প্রতিনিধি:


লন্ডনের ঐতিহ্যবাহী লিংকন্স ইন (Lincoln's Inn) থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি অর্জনের গৌরবময় সাফল্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট আইনজীবী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার মো. কামরুজ্জামান-কে নিজ উপজেলাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় রাণীশংকৈল পৌর শহরের শিবদিঘী পৌর মার্কেট চত্বরে উপজেলার সর্বস্তরের মানুষের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ব্যারিস্টার কামরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও ভালোবাসায় বরণ করে নেওয়া হয়


তাঁর এই আন্তর্জাতিক অর্জনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী, রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, সাবেক উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ ফরিদ, ঠাকুরগাঁও জেলা যুব বিভাগের সভাপতি মোহাম্মদ শাহজালাল জুয়েল, রাণীশংকৈল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. আর. বকুল মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, রাণীশংকৈল উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা মিন্নাতুল্লাহ পাঠান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কৃষি সেলের সম্পাদক ও যুগ্ম মুখ্য সমন্বয়ক কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, রাণীশংকৈল ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা তাজুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ। অনুষ্ঠানে বক্তারা বলেন, লন্ডনের ঐতিহ্যবাহী লিংকন্স ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি অর্জন রাণীশংকৈলবাসীর জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। ব্যারিস্টার কামরুজ্জামানের এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়; এটি সমগ্র রাণীশংকৈল উপজেলার সম্মান ও গৌরবকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।


বক্তারা আরও বলেন, তাঁর এই অর্জন তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষা অর্জন, আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের দক্ষতা প্রমাণ এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করবে। তাঁরা আশা প্রকাশ করেন, ব্যারিস্টার কামরুজ্জামান ভবিষ্যতেও আইন পেশায় সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দেশের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। জবাবে ব্যারিস্টার মো. কামরুজ্জামান সংবর্ধনার জন্য আয়োজক ও উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জন্মভূমির মানুষের এই অকৃত্রিম ভালোবাসা ও সম্মান তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।


তিনি ন্যায়, সততা ও পেশাগত নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের দোয়া কামনা করেন। অনুষ্ঠানটি ব্যারিস্টার কামরুজ্জামানের অসাধারণ অর্জনের প্রতি রাণীশংকৈলবাসীর শ্রদ্ধা, ভালোবাসা ও গর্বের এক উজ্জ্বল বহিঃপ্রকাশ হিসেবে পরিণত হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ