রোগীর অভিযোগ শুনে হাসপাতালের নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন স্বাস্থ্যমন্ত্রী
রোগীর অভিযোগ শুনে হাসপাতালের নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন স্বাস্থ্যমন্ত্রী
বাগেরহাট প্রতিনিধি:
হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগীর অভিযোগ শুনে সরকারি হাসপাতালের নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রীর ওই নার্সকে বলেন ওদের টাকায় আপনারা বেতন পান, আমরা খেতে পারি তাদেরকে আপনাকে গালাগালি করার অধিকার কে দিয়েছে? গতকাল ২৫ জুলাই ২০২৬ তারিখে বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।সেখানে একজন রোগী অভিযোগ করেন নার্স তাদের সাথে খারাপ আচরন করে, অকথ্য ভাষায় গালাগালি করেন এবং বিছানার চাদর নোংরা হয়ে গেলেও পাল্টে দেন না। শুধুমাত্র আজকে স্বাস্থ্যমন্ত্রী এসেছে দেখে বিছানার চাদর পরিবর্তন করেছে। রোগীর অভিযোগ শুনে সাথে সাথেই নার্সকে ডেকে আনেন স্বাস্থ্যমন্ত্রী। নাম জিজ্ঞেস করে আইডি নাম্বার জানতে চান। অভিযুক্ত নার্স স্বাস্থ্যমন্ত্রীর কাছে হাতজোড় করে ক্ষমা চান। স্বাস্থ্যমন্ত্রী তাকে বলেন, রোগীদের সাথে খারাপ ব্যবহার করার অধিকার কে দিয়েছে আপনাকে। চাকরি করার কোন যোগ্যতাই নেই আপনার। নার্স অবশেষে কান্না করে হাতে পায়ে ধরে এ যাত্রার মত চাকরিটা বাঁচিয়ে নিয়েছেন, কথা দিয়েছেন ভবিষ্যতে তিনি এমন কোন খারাপ আচরণ কোন রোগীর সঙ্গে করবেন না। স্বাস্থ্য মন্ত্রী রোগীকে নিজের নাম্বার দিয়ে এসেছেন। বলেছেন ভবিষ্যতে যদি তার সাথে বা অন্য কারো সাথে খারাপ আচরণ করে কোন নার্স তাহলে যেন তাকে জানানো হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স