ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২৬ ১১:৪৮:৪০
বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো:


বরিশালের বানারীপাড়ায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকবিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ সাইফুল ইসলাম রকি উপজেলার উদয়কাঠী ইউনিয়নের ঐতিহ্যবাহী তেতলা পিজিএস মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছেন। সম্প্রতি বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত এক পত্রে তাকে তেতলা পিজিএস মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি করা হয়।


এছাড়াও সন্তোষ কুমার বেপারীকে শিক্ষক প্রতিনিধি সদস্য,মহানন্দ মহুরীকে অভিভাবক সদস্য এবং পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবরকে সদস্য সচিব করা হয়েছে।


এদিকে একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধার সন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ সাইফুল ইসলাম রকিকে ঐতিহ্যবাহী তেতলা পিজিএস মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি করায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ### রাহাদ সুমন,বরিশাল

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ