বানারীপাড়ায় তেতলা পিজিএস স্কুলে সভাপতি রকির উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ ও রোপণ
বানারীপাড়ায় তেতলা পিজিএস স্কুলে সভাপতি রকির উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ ও রোপণ
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় তেতলা পিজিএস মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রকি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরন এবং বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তিনি বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলদ,ঔষধী ও বনজ গাছের চারা বিতরণ ও বিদ্যালয় প্রাঙ্গনে রোপণ করেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবরসহ শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে তেতলা পিজিএস মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পদ অলঙ্কৃত করেই মোঃ সাইফুল ইসলাম রকি শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ ও বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপন করে সর্বমহলে প্রশংসিত হয়েছেন।
তার এ উদ্যোগকে সচেতনমহল সাধুবাদ জানিয়েছেন। প্রসঙ্গত গত ১৪ জুলাই বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ সাইফুল ইসলাম রকি উপজেলার উদয়কাঠী ইউনিয়নের তেতলা পিজিএস মাধ্যমিক বিদ্যালয়ের অর্ন্তবর্তীকালীণ (এডহক) কমিটির সভাপতি নিযুক্ত হন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স