কুড়িগ্রামে সড়কে নসিমন উল্টে চালক নিহত
কুড়িগ্রামে সড়কে নসিমন উল্টে চালক নিহত
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সড়কে নসিমন উল্টে এর চালক নিহত হয়েছে। নিহত চালকের নাম মোঃ আকবর আলী (৫০)। শনিবার (২৫ জুলাই) বিকালে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের তেতুলতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ আকবর আলী কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর এলাকার বাসিন্দা। এ ঘটনায় অপর একজন আহত হয়েছেন। কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ির শালজোড় ঘাটপাড় থেকে ধানের বস্তা বোঝাই একটি নসিমন ধলডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিল। সড়কের খানাখন্দের কারণে তেতুলতলা এলাকায় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এতে চালক আকবর আলী নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, নসিমন সড়কের নিচে পড়ে গেলে চালক চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।
এসময় মুক্তি (৫৮) নামের অন্য আরেকজন আহত হয়েছেন। ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। খোঁজখবর নেওয়া হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স